"আমরা কোনো পক্ষের নই" বলাটাই আসলে একটা নতুন অবস্থান, একটা নতুন দলীয় পরিচয়; এটাই আদর্শহীন আদর্শ।
🧭 দায় ছাড়া শুধু অধিকার
বর্তমান সময়ে এমন এক ধরনের চিন্তাধারা দেখা যায়, যেখানে কেউ নিজেকে কোনো নির্দিষ্ট আদর্শ, ইতিহাস বা রাজনৈতিক অবস্থানের সঙ্গে যুক্ত করতে চায় না।
তারা বলে, "আমরা কোনো পক্ষের নই। রাষ্ট্রের কাছে আমাদের শুধু অধিকার আছে; এর বাইরে কোনো ঐতিহাসিক বা আদর্শিক দায় আমাদের নেই।" ব্যাপারটা এমন যেন, পরিবার মানবো না, কিন্তু সম্পত্তির ভাগ চাইবো 😁
🏛️ রাজনীতির উদাহরণ
বাংলাদেশের রাজনৈতিক আদর্শের একটা রূপক/সমালোচনামূলক উদাহরণ দেই। যেমন ধরুন:
তাদের এই অবস্থানকে আরও শক্ত করতে সাধারণ জনগণের মাঝে কিছু প্রশ্ন বিভ্রান্ত আকারে ছড়িয়ে দেয়: "তুমি জুলাই আন্দোলনের পক্ষে না বিপক্ষে?", "তুমি ৭১-এর পক্ষে না বিপক্ষে?" ইত্যাদি। এই প্রশ্নগুলোকে তারা এমনভাবে উপস্থাপন করে যেন এগুলোই জনগণের মাঝে বিভাজনের মূল কারণ।
📖 ধর্মীয় উদাহরণ: কোরআনিস্ট
এই একই ফরম্যাট একটা ধর্মীয় দলের উপর চিন্তা করলে: তথাকথিত হাদিস অস্বীকারকারী (কোরআনিস্ট)-দের বক্তব্য এবং প্রধান ভিত্তিগুলো পর্যবেক্ষণ করার পরে আমার এটাই উপলব্ধি হয়েছে যে, এরা ঠিক একই কাঠামো অবলম্বন করছে।
ইতিহাস, হাদিস, ফিকহ ও ইসলামী চিন্তার ধারাবাহিকতা অস্বীকার করার ফলে তাদেরকে আর কোনো সুসংহত আদর্শিক প্রশ্ন করা যায় না। তারা বলে, "আমাদের কোনো আদর্শ নেই, আমরা শিয়া নই, সুন্নি নই, কোনো দলের মধ্যে নই; আমরা শুধু কোরআন মানি।"
📜 খারেজিরাও একই পথে
এই প্রবণতা আজ নতুন নয়। ইসলামী ইতিহাস নিয়ে পড়াশোনা করলে আমরা দেখতে পাই, খারেজিরাও ঠিক একই অবস্থান নিয়েছিল। তারাও কোরআন উঁচিয়ে বলেছিল, "বিধান কেবল আল্লাহর"। তাদের অভিযোগ ছিল, মানুষ আল্লাহর বিধান নিজের হাতে নিয়ে নিয়েছে।
⚖️ আদর্শ বনাম আদর্শহীন আদর্শ
আর এখানেই হচ্ছে স্পষ্ট দ্বিচারিতা বা ভণ্ডামি, যা ব্যক্তি বুঝে কিংবা না বুঝে অজ্ঞতাবশত করে। আর এটা বোঝার জন্যই একজন মুসলিমকে আক্বীদাহ ও মানহাজ নিয়ে পড়াশোনা করতে হয়।
📢 মানবতা আর সমঅধিকারের বুলি
আরো কিছু মজার উদাহরণ দেই:
- আপনি দেখবেন, বাউল-ফকির-লালন এরাও কিন্তু বলে "মানবতাই আমাদের ধর্ম"। বাস্তবে এই কথার সাথে না আছে ধর্মের মিল, না আছে কর্মের। কারণ ধর্ম একটা অনেক বড় কনসেপ্ট, আর সেটার একটা ছোট্ট অংশ হচ্ছে "মানবতা"। তারপরেও আপনি দেখবেন, মানবতার কল্যাণে সমাজে এদের কোনো অবদানই নেই। উপরন্তু এদের ভণ্ডামির কারণে সোসাইটি এদের মেনে নেয় না।
- আপনি দেখবেন, সেক্যুলার-নাস্তিকেরাও বলে "আমরা সমঅধিকার নিয়ে কাজ করি", আর এই কথার আড়ালে এরা নারীবাদী কিংবা LGBTQ-এর মতো বিশাল এজেন্ডা বাস্তবায়ন করে ফেলছে।
🔍 সত্য ও ইনসাফের পক্ষে যে আদর্শ
পৃথিবীর সকল ধর্মই দাবি করে তাদেরটাই (হক্ব) সত্য এবং তাদেরটাই ইনসাফ। আবার কিছু সূফী আছে, মনে করে সকল ধর্মই সত্য। কিন্তু এই সত্যের মানদণ্ড কে নির্ধারণ করবে? ইনসাফের ভিত্তি কী হবে?
এগুলো তো দ্বীনের বেসিক জ্ঞান। কিন্তু তারপরেও আমাদের ছোটভাইরা কীভাবে আবেগ দেখাচ্ছেন দেখুন:
🗨️ ছোটভাইদের আবেগী কমেন্ট
এইসমস্ত আচরণের অন্যতম একটা কারণ হচ্ছে এরা বায়াসড, আর এই বায়াসনেস থেকে বাঁচতে হলে আক্বীদাহ ও মানহাজ পরিশুদ্ধ করতেই হবে।
🧠 যা মনে রাখবেন
আদর্শহীন আদর্শ
- 🏛️ রাজনীতিতে
- দায় ছাড়া অধিকার
- লিবারেল ফ্যাসিবাদ
- 📖 ধর্মে
- "Only Quran"
- খারেজিদের কাঠামো
- ⚖️ পার্থক্য
- আদর্শ: চূড়ান্ত মানদণ্ড
- পছন্দমতো বাছাই: দ্বিচারিতা
- 🛡️ সমাধান
- আল্লাহর আইন
- আক্বীদাহ ও মানহাজ
📚 পরিভাষা
- আদর্শ
- যে সত্য ও মূল্যবোধকে চূড়ান্ত মানদণ্ড হিসেবে গ্রহণ করা হয়
- লিবারেল ফ্যাসিবাদ
- রূপক অর্থে: অবস্থান না নিয়ে শুধু অধিকার দাবির রাজনীতি
- কোরআনিস্ট
- হাদিস অস্বীকারকারী, "শুধু কোরআন মানি" দাবিদার
- খারেজি
- "বিধান কেবল আল্লাহর" বলে মুসলিম জামাআত থেকে বেরিয়ে যাওয়া প্রাচীন দল
- ফিকহ
- ইসলামী আইনশাস্ত্র
- আক্বীদাহ
- ইসলামী বিশ্বাস
- মানহাজ
- পথ ও পদ্ধতি
- হক্ব
- সত্য





