Aqidah.Top
সব পোস্ট

Aqidah.Tophttps://aqidah.top/post/shotto-o-insafer-pokkhe-niropekkho-adorsho

কালচারাল মুসলিম৬ মিনিটে পড়া

সত্য ও ইনসাফের পক্ষে যে "নিরপেক্ষ" আদর্শ 🤡

এই লেখার সূচিপত্র (৯টি অংশ)
  1. ❓ "নিরপেক্ষ" বলে কোনো অবস্থান আছে?
  2. 🔭 দৃষ্টিকোণ বদলালে ইনসাফও বদলায়
  3. 🧩 "আদর্শহীন আদর্শ"
  4. 🔄 বদলানো নয়, গোপন করাই সমস্যা
  5. 🌱 আদর্শিক পরিপক্বতা
  6. ⚖️ মুসলিমের চূড়ান্ত মানদণ্ড
  7. 📖 বিধানের ব্যাখ্যাও আদর্শিক অবস্থান
  8. 🏁 শেষ যে বিষয়টা বলতে চাই
  9. 🧠 যা মনে রাখবেন

লেখা: আমি সত্য ও ইনসাফের পক্ষে, কোনো অন্ধ দলের পক্ষে নই, এটাই একজন সচেতন মুসলিমের প্রকৃত আদর্শ, ভাই।

ন্যায়-অন্যায়ের মাপকাঠি নির্ভর করে আপনি কোন আদর্শে দাঁড়িয়ে আছেন তার ওপর; আর পুরোপুরি নিরপেক্ষ অবস্থান বলে কিছু নেই।

❓ "নিরপেক্ষ" বলে কোনো অবস্থান আছে?

আচ্ছা, এই পৃথিবীতে "ইনসাফের পক্ষে" বলে কি কোনো আদর্শ আছে? কিংবা "নিরপেক্ষ" বলে কি কোনো অবস্থান আছে?

ইনসাফ কোনো শূন্যস্থানে দাঁড়িয়ে নির্ধারিত হয় না। মানুষ যে আদর্শ, বিশ্বাস ও দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখে, তার ওপরই নির্ভর করে তার কাছে কোনটি ইনসাফ আর কোনটি জুলুম। একটি উদ্ধৃতি আছে এমন:

অর্থাৎ, আপনি কোন অবস্থানে দাঁড়িয়ে কোনো বিষয়কে দেখছেন, তার ওপর আপনার কাছে শত্রু-মিত্রের ধারণা বদলে যেতে পারে। একইভাবে, মানুষের আদর্শ ও মূল্যবোধ বদলে গেলে ন্যায়-অন্যায় কিংবা ইনসাফ-জুলুমের সংজ্ঞাও বদলে যেতে পারে।

আশা করি বুঝতে পেরেছেন, দৃষ্টিকোণ (Perspective) এখানে মূল বিষয়। এবার আমি কিছু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বাস্তব উদাহরণ দিব, দেখুন:

🔭 দৃষ্টিকোণ বদলালে ইনসাফও বদলায়

🕌 ধর্মীয় দৃষ্টিকোণ থেকে

মুসলিমরা গরু জবাই করে ঈদ পালন করে, কিন্তু একজন হিন্দুর ধর্মীয় বিশ্বাসে গরু পবিত্র ও মাতৃস্বরূপ। ফলে একই কাজ একজনের কাছে বৈধ, স্বাভাবিক ও ধর্মীয়ভাবে মর্যাদাপূর্ণ; অন্যজনের কাছে তা অত্যন্ত আপত্তিকর ও অগ্রহণযোগ্য। এখান থেকে আবার "ধর্ম যার যার, উৎসব সবার" এই স্লোগানটি ভিত্তিহীন হয়ে পড়ে। যদিও আমি এই আলোচনায় যাচ্ছি না, এটি একটি ভিন্ন প্রসঙ্গ।

💰 অর্থনীতিতেও একই বাস্তবতা

অর্থাৎ, এক পক্ষের কাছে বেশি কর আরোপ জুলুম, অন্য পক্ষের কাছে সম্পদের অসম বণ্টনই জুলুম।

তাহলে ইনসাফের সংজ্ঞা কী? এবং কোন আদর্শের মানদণ্ডে আমরা ইনসাফ নির্ধারণ করছি? আসুন সামনে আগাই,

🏛️ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে

🧩 "আদর্শহীন আদর্শ"

এছাড়াও রাজনৈতিক আদর্শ, যেমন:

  • শেখ মুজিবুর রহমানকে আদর্শ মানলে আওয়ামী লীগ,
  • জিয়াউর রহমানকে আদর্শ মানলে বিএনপি,
  • মওদুদীকে আদর্শ মানলে জামায়াতে ইসলাম,

..এভাবে প্রতিটা আদর্শ গ্রহণে ব্যক্তির আদর্শিক অবস্থানের প্রতি দায়বদ্ধতা তৈরি হয়। কিন্তু বিভিন্ন আদর্শের অংশবিশেষ মিশিয়ে কিংবা প্রচলিত দল-মতের বাইরে গিয়ে নিজেকে সম্পূর্ণ নিরপেক্ষ দাবি করার প্রবণতাকে আমি বলছি “আদর্শহীন আদর্শ” 🤡

🔄 বদলানো নয়, গোপন করাই সমস্যা

তবে কেউ চাইলে নিজের আদর্শ এবং দল পরিবর্তন করতেই পারে। যেমন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেকেই নিজেদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছিল। একইভাবে, পৃথিবীতে বহু মানুষ নিজের ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করে অন্য ধর্ম গ্রহণ করেছে; কত মানুষ হিন্দু/খ্রিষ্টান থেকে মুসলিম হয়েছে।

🌱 আদর্শিক পরিপক্বতা

আর ‘আমি কোনো আদর্শ মানি না’ বা নিজেকে 'নিরপেক্ষ' দাবি করা একটা শিশুসুলভ আচরণ। কারণ, এতে বুঝা যায় ঐ ব্যক্তির আদর্শিক অবস্থান এখনো তৈরি হয়নি। যদিও আদর্শ সম্পর্কে সচেতনভাবে চিন্তা করা এবং নিজের বিশ্বাসের ভিত্তি বোঝার মতো মানসিক পরিপক্বতা সবার মধ্যে একই সময়ে তৈরি হয় না। সাধারণত ১৮ বছর বয়সের আশপাশে মানুষের চিন্তাভাবনায় একটি পরিপক্বতা আসতে শুরু করে; কারও ক্ষেত্রে তা আরও দেরিতে আসে, আবার কেউ সারা জীবনেও নিজের বিশ্বাস ও চিন্তার উৎস সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারেন না।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বেশিরভাগ মানুষই কোনো না কোনো আদর্শ দ্বারা প্রভাবিত বা পক্ষপাতদুষ্ট হলেও সেই আদর্শটি কী, কিংবা তার চিন্তাভাবনার উৎস কোথায়, তা নিজেই জানেন না। কারণ, পরিবার, সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও চারপাশের পরিবেশ থেকে প্রতিনিয়ত আমাদের মধ্যে নানা ধরনের তথ্য ও ধারণা প্রবেশ করে, যা ধীরে ধীরে আমাদের বিশ্বাস, মূল্যবোধ ও বিচারবোধকে প্রভাবিত করে। অজ্ঞতা বা অসচেতনতার কারণে অনেকেই বুঝতে পারেন না, তাঁদের চিন্তাভাবনা আসলে কোন আদর্শের দ্বারা পরিচালিত হচ্ছে।

⚖️ মুসলিমের চূড়ান্ত মানদণ্ড

দেখুন, একটা বিষয় নিয়ে পর্যালোচনা করতে গেলে এর সাথে সম্পৃক্ত কতগুলো দিক চলে আসে। তাই আমি আর বেশি জটিল করতে চাচ্ছি না। বিশ্বাস, আদর্শ, দৃষ্টিভঙ্গি, নৈতিকতা, এসব পরিভাষা যদি বুঝে থাকেন, তাহলে পরের কথাগুলো বুঝাতে কষ্ট হবে না ইনশাআল্লাহ:

একজন মুসলিমের কাছে চূড়ান্ত মানদণ্ড মানুষের ব্যক্তিগত পছন্দ, প্রবৃত্তি কিংবা সামাজিক সম্মতি নয়; বরং আল্লাহর হুকুম। একজন মুসলিম নিজেকে আল্লাহর বান্দা হিসেবে স্বীকার করে। ফলে তার কাছে নিজের ব্যক্তিগত দৃষ্টিকোণকে চূড়ান্ত সত্য বানানোর সুযোগ নেই।

  • আল্লাহ যেটিকে ন্যায় বলেছেন, সেটিই ন্যায়।
  • আল্লাহ যেটিকে অন্যায় বলেছেন, সেটিই অন্যায়।

এখানে মানুষের কাজ হলো নিজের ইচ্ছাকে আল্লাহর বিধানের ওপর বিচারক বানানো নয়; বরং নিজের ইচ্ছাকে আল্লাহর বিধানের অধীন করা। এই প্রেক্ষাপটে একটা ছোট্ট উদাহরণ না দিলেই নয়, যেমন:

📖 বিধানের ব্যাখ্যাও আদর্শিক অবস্থান

তবে আল্লাহ কী আদেশ দিয়েছেন, সেটি বুঝে অনুসরণ করাও একটি আদর্শিক অবস্থান। কারণ, আল্লাহর বিধান বোঝার ক্ষেত্রে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মত ও ব্যাখ্যা রয়েছে। যেমন, একদল নিজেদের মুসলিম দাবি করে কিন্তু আবার হাদিস মানে না। অথচ হাদিস, তথা রাসুল ﷺ-এর অনুসরণ আল্লাহর নির্দেশেরই অংশ।

🏁 শেষ যে বিষয়টা বলতে চাই

পরিপূর্ণ নিরপেক্ষ (Neutral) বলে কোনো অবস্থান হয় না, এটাই বাস্তবতা। আর এটা বুঝার জন্য আগেই ক্লিয়ার করে নিয়েছি যে, পক্ষপাতহীন হওয়ার চেষ্টা এবং আদর্শহীন হওয়া এক জিনিস নয়। মানুষ যখনই কোনো বিষয়ে রায় দিতে যাবে বা চুপ থাকবে, তখনই সে কোনো না কোনো পক্ষের আদর্শিক কাঠামো ব্যবহার করবে।

🧠 যা মনে রাখবেন

"নিরপেক্ষ" আদর্শ

  • 🔭 দৃষ্টিকোণ
    • ধর্ম, অর্থনীতি, রাজনীতি
    • একই কাজ, ভিন্ন রায়
  • 🧩 আদর্শহীন আদর্শ
    • মিশিয়ে নিরপেক্ষ সাজা
    • গোপন করা ভণ্ডামি
  • ⚖️ মুসলিমের মাপকাঠি
    • আল্লাহর হুকুম
    • ইচ্ছা বিধানের অধীন
  • 🏁 বাস্তবতা
    • চুপ থাকাও একটা পক্ষ
    • পক্ষপাতহীনতা ≠ আদর্শহীনতা

📚 পরিভাষা

ইনসাফ
ন্যায়বিচার
দৃষ্টিকোণ
যে অবস্থান থেকে কিছু দেখা হয় (Perspective)
আদর্শহীন আদর্শ
নানা আদর্শ মিশিয়ে নিজেকে নিরপেক্ষ দাবি করা
কর্তৃত্ববাদ
রাষ্ট্রের ক্ষমতাকে সবার ওপরে রাখা (Authoritarianism)
উদারপন্থা
ব্যক্তিস্বাধীনতাকে সবার ওপরে রাখা (Liberalism)
খায়েশ
নিজের ইচ্ছা বা প্রবৃত্তি

উৎস: https://aqidah.top/post/shotto-o-insafer-pokkhe-niropekkho-adorsho
আরও লেখা পড়তে ও প্রশ্ন করতে: aqidah.top