Aqidah.Top
সব পোস্ট

Aqidah.Tophttps://aqidah.top/post/febu-te-murjiya-o-quranist-der-mukhosh-unmochon

আক্বীদাহ৫ মিনিটে পড়া

ফেবুতে মুরজিয়া ও কোরআনিস্ট (হাদিস অস্বীকারকারী)-দের মুখোশ উন্মোচন: তিন কমেন্টে তিন আক্বীদাহ

এই লেখার সূচিপত্র (৭টি অংশ)
  1. 📌 ঘটনার প্রেক্ষাপট
  2. 🔍 ২য় কমেন্ট: ঈমান থেকে কর্ম বাদ
  3. 📖 ৩য় কমেন্ট: হাদিস অস্বীকার
  4. ⚔️ বিভেদ, তবে আল্লাহর জন্য
  5. 🌱 "ছোটখাটো দল" থেকে বিশাল নেটওয়ার্ক
  6. 🩺 ক্যান্সারের সাথে সমঝোতা হয় না
  7. 🧠 যা মনে রাখবেন

ফেসবুকে তিনটি কমেন্ট: আমর বিল মারুফের আয়াত, "কর্ম তোমার দোষ গুণ কি" আর "কোরআনে নাচ-গান-সিনেমায় বাধা নেই"

ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে কয়েকটা কমেন্ট, আর তাতেই স্পষ্ট হয়ে যায় কার আক্বীদাহ কোন দিকে।

📌 ঘটনার প্রেক্ষাপট

আগে কন্টেক্সটটা বলি, কন্টেক্সট হচ্ছে; একটা মেয়ে হিজাব পরে ড্রামস বাজাচ্ছে / মিউজিক করছে। তো ১ম ব্যক্তি সেটাকে ইসলামের দৃষ্টিতে খারাপ কাজ হিসেবে ব্যক্ত করে। ১ম কমেন্টে আপনারা সেটারই স্বরূপ দেখতে পাচ্ছেন।

কিন্তু ২য় কমেন্টের ব্যক্তি হচ্ছে একজন মুরজিয়া মতবাদের লোক। এবং ৩য় কমেন্টের ব্যক্তি হচ্ছে একজন আহলে কুরআন (হাদিস অস্বীকারকারী) মতবাদের লোক। আর তাদের কথা দ্বারা তাদের আক্বীদাহ-কে কীভাবে শনাক্ত করলাম, সেটা বুঝানোর জন্যই এই লেখা।

🔍 ২য় কমেন্ট: ঈমান থেকে কর্ম বাদ

২য় কমেন্টের ব্যক্তি হচ্ছে একজন মুরজিয়া মতবাদের লোক। এখানে "মুরজিয়া" ট্যাগ নয়, বরং তার আদর্শকে (আক্বীদাহ) পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বলাৎকার অবশ্যই খারাপ কাজ, কিন্তু এটা বলে মিউজিককে হালাল করার যে প্রচেষ্টা, তা কেন হবে? আর ধর্মীয় লেবাস (হিজাব)-কে সে এখানে মূল্যায়ন করছে ঠিক, কিন্তু কর্মটা (মিউজিক)-কে সে জাস্টিফাই করছে। আর এখানেই হচ্ছে মুরজিয়া গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য। এরা ঈমানের সংজ্ঞায় বিশ্বাসকে মূল্যায়ন করে শুধু, কর্মকে নয়।

🚩 মুরজিয়া গোষ্ঠী নিয়ে বিস্তারিত সার্চ করে জেনে নিয়েন, তবে ব্যাসিক বিষয় হচ্ছে:

স্ক্রিনশটে ২য় কমেন্টকারীর শেষ কথাটা খেয়াল করুন: "কর্ম তোমার দোষ গুণ কি!"

অর্থাৎ, এখানে কর্মকে (আমল) ঈমান থেকে পুরোপুরি কেটে আলাদা একটা সত্তা বা সাবজেক্ট বানিয়ে ফেলেছে। এরপর সেই আলাদা করা কর্মকে প্রশ্ন করছে: "কর্ম, তোমার নিজের কী দোষ বা গুণ আছে যা মানুষের মূল ঈমানকে বদলে দেবে?"

এই রূপক রূপক শব্দ নিয়ে খেলাটা সূফীরা বেশি করে। আমার লেখাগুলা পড়তে থাকেন, ইনশাআল্লাহ ভণ্ডামিগুলা বুঝতে পারবেন। তো যা বলছিলাম,

📖 ৩য় কমেন্ট: হাদিস অস্বীকার

এবার লক্ষ্য করুন ৩য় কমেন্টটি। এখানে একজন স্পষ্টভাবে বলছে "কোরআনে নাচ-গান-সিনেমা ইত্যাদি সাংস্কৃতিক কাজে কোন বাধা নেই"। হ্যাঁ, আমরা ভালো করেই জানি, নাচ-গান-সিনেমা ইত্যাদি হারাম ফাতওয়া হাদিস থেকে এসেছে। এখন ৫ ওয়াক্ত নামাজ এবং এর স্ট্রাকচারও তো কোরআনে সরাসরি নাই, তাই বলে কি এই ব্যক্তি নামাজ পড়ে না?

⚔️ বিভেদ, তবে আল্লাহর জন্য

তাহলে এবার আপনারাই বলুন, ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এতগুলা দল মতের আনাগোনা। আর আমরা যখন এগুলোকে খণ্ডন করি, তখন আবার এক দল বলে আমরা নাকি বিভেদ (division) সৃষ্টি করছি।

আমরা এমন ব্যক্তিদের মুসলিমের সংজ্ঞায় আনতে পারি না, যারা হাদিস মানে না, কিংবা যে ঈমানের সংজ্ঞাকে বিকৃত করে। আবার আমরা যারা হাদিস মানি, আমরা আবার তাদের কাছে ভ্রান্ত। এখানে যার যার মতাদর্শের জায়গায় সবাই স্পষ্ট অবস্থান নিয়ে নিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের নিয়ে, যারা অজ্ঞতাবশত ভ্রান্ত মতাদর্শকে আড়াল করে ঐক্যের স্বপ্ন দেখে। এরা নিজেরাও বিভ্রান্ত, এদের দেখাদেখি অন্যরাও বিভ্রান্ত হচ্ছে।

🌱 "ছোটখাটো দল" থেকে বিশাল নেটওয়ার্ক

যারা এসব মতাদর্শ প্রথম দেখছে, তাদের কাছে তুচ্ছ মনে হবে। আজ থেকে ১০-১৫ বছর আগেও বাংলাদেশে ক্বাদিয়ানী গোষ্ঠী কিংবা হেযবুত তওহীদ নিজেদের খুব নিরীহ, প্রগতিশীল এবং শান্তির দূত হিসেবে কাজ করেছিল। মানুষ এদের পাত্তা দেয়নি, ভেবেছিল ‘আরে, এ আর এমন কী! ছোটখাটো একটা দলই তো।’ কিন্তু আজ তাদের বিশাল নেটওয়ার্ক, নিজস্ব মিডিয়া হাউস, পত্রিকা এবং বিপুল অর্থকড়ির দাপট দেখলে বোঝা যায় যে এদের পেছনের এজেন্ডা আসলে কত বড়!

সুতরাং, যারা তাদের নিয়ে ঐক্যের স্বপ্ন দেখছে, ততক্ষণে ওরা সমাজে শক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ইসলামের মূল কাঠামোর এমন এক অপূরণীয় ক্ষতি করে ফেলেছে, যা পুনরায় টেনে তোলা প্রায় অসম্ভব। আমাদের বুঝতে হবে, আবেগ আসে জ্ঞানের অভাবে। মুসলিমরা আবেগ দেখাবে, কিন্তু তাওহীদের বেলায় নয়, আক্বীদাহ-এর বেলায় নয়!

🩺 ক্যান্সারের সাথে সমঝোতা হয় না

সুতরাং আক্বীদাহ ধ্বংসকারী এই দলগুলো হলো উম্মাহর শরীরের সেই ক্যান্সার। এদের সাথে ঐক্যের স্বপ্ন দেখা মানে পুরো উম্মাহকে স্বেচ্ছায় আত্মাহুতির দিকে ঠেলে দেওয়া। ইসলাম একদিন বিজয় হবে, আপনাকে নিয়ে কিংবা আপনাকে ছাড়া। কিন্তু আপনার এই অজ্ঞতার কারণে উম্মাহর যে ক্ষতি, সেটার জবাব আল্লাহকে দিতে হবে কিন্তু!

🧠 যা মনে রাখবেন

তিন কমেন্ট, তিন আক্বীদাহ

  • 🔍 মুরজিয়া
    • শুধু বিশ্বাস, আমল বাদ
    • কপটতাকে বৈধতা
  • 📖 আহলে কুরআন
    • হাদিস অস্বীকার
    • নামাজের কাঠামোও হাদিসে
  • ⚔️ আমাদের অবস্থান
    • ভেজালের সাথে আপোষ নয়
    • অজ্ঞ ঐক্যের স্বপ্ন বিপজ্জনক
  • 🩺 শিক্ষা
    • ছোট দলকেও অবহেলা নয়
    • শুরুতেই চিকিৎসা

📚 পরিভাষা

মুরজিয়া
যারা ঈমান থেকে আমলকে আলাদা করে
আহলে কুরআন
হাদিস অস্বীকারকারী গোষ্ঠী (কোরআনিস্ট)
আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত
মূলধারার মুসলিম
আমল
অঙ্গপ্রত্যঙ্গের কর্ম
কবিরা গুনাহ
বড় পাপ
মুনাফিকী
কপটতা
তাওহীদ
আল্লাহর একত্ববাদ

উৎস: https://aqidah.top/post/febu-te-murjiya-o-quranist-der-mukhosh-unmochon
আরও লেখা পড়তে ও প্রশ্ন করতে: aqidah.top