আদর্শের মূলে কেউ ছাড় দেয় না; একজন মুসলিমের ভালোবাসা আর বিচ্ছিন্নতার মাপকাঠি তাই একটাই: আল্লাহর সন্তুষ্টি।
🧭 রাজনীতিতেও আপসহীনতা
আদর্শিক দিক থেকে মূলে কেউ ছাড় দেয় না।
এখানে রাজনীতির উদাহরণ দিচ্ছি কেন? কারণ, ইসলামে ধর্ম আর রাজনীতি আলাদা কিছু নয়। একজন মুসলিম হিসেবে আপনার জীবনের সবকিছুই চিন্তা করতে হবে আল্লাহকে কেন্দ্র করে, সোজা হিসাব। এখন, এই পৃথিবীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী যদি আল্লাহ ও তাঁর রাসুলের দেওয়া আদর্শের ওপর প্রতিষ্ঠিত না থাকে, তবে আমাদের জন্য সেই রাজনীতি বর্জন করতে হবে। কিচ্ছু করার নাই।
📖 আল-ওয়ালা ওয়াল-বারা কী?
প্রায় সময় দেখবেন আমাদের মুসলিম ভাই একে অপরকে বলে, "আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি"। অথচ ওনাদের হয়তো একজন আরেকজনের সাথে কোনোদিন দেখা হয়নি। কেবল অপর ভাইয়ের দ্বীনের দাওয়াত বা আল্লাহর প্রতি আনুগত্য দেখেই এই ভালোবাসার জন্ম হয়।
📜 হাদিস
আবু উমামা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে (হুব্বু ফিল্লাহ), আল্লাহর উদ্দেশ্যে শত্রুতা/ঘৃণা করে (বুগদু ফিল্লাহ), আল্লাহর উদ্দেশ্যে দান করে এবং আল্লাহর উদ্দেশ্যে দান করা থেকে বিরত থাকে, সে তার ঈমানকে পূর্ণ করল।"
আমি ব্যক্তিগতভাবে এই ঘৃণার বিষয়টা নিয়ে কিছু উদারপন্থী দল, যেমন লালন, সূফী এবং নাস্তিকদের সাথে কথা বলেছি। বিষয়টা নিয়ে আলাদা একটা আর্টিকেলে বিস্তারিত লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
🕌 নবীদের জীবন থেকে তিন শিক্ষা
ঈমানদারের দুনিয়াকেন্দ্রিক কোনো ভালোবাসা বা ঘৃণা নাই। যেমন:
নূহ (আ.) ও তাঁর সন্তান
নূহ (আ.) আল্লাহর কাছে আকুতি করে বলেছিলেন, "হে আমার রব! আমার সন্তান তো আমার পরিজনদের (আহল) অন্তর্ভুক্ত।" কিন্তু আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন:
📖 আল-কুরআন
"হে নূহ! নিশ্চয়ই সে তোমার পরিজনদের অন্তর্ভুক্ত নয়। নিঃসন্দেহে সে অসদাচরণকারী।"
কল্পনা করুন ব্যাপারটা কত গভীর! যে সন্তান নিজের ঔরসজাত, ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে নবীর পরিবার বা 'আহল' হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করলেন।
লূত (আ.)-এর স্ত্রী
একইভাবে, একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লূত (আ.)-এর স্ত্রী আল্লাহর আযাব থেকে রেহাই পায়নি।
ইব্রাহিম (আ.) ও তাঁর পিতা
ইব্রাহিম (আ.)-এর পিতার ব্যাপারে আল্লাহ বলেন:
📖 আল-কুরআন
"আর ইব্রাহিম কর্তৃক তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা তো কেবল সেই ওয়াদার কারণে ছিল, যা সে তার সাথে করেছিল। অতঃপর যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল যে, সে আল্লাহর শত্রু, তখন সে তার সাথে সম্পর্ক ছিন্ন করল।"
আসলে পৃথিবীর কোনো মানুষই (সে যতই উদারতার দাবি করুক না কেন) তার আদর্শিক মূল জায়গা থেকে একচুলও আপস করে না।
🪷 "সবচেয়ে অহিংস" বৌদ্ধ জাতীয়তাবাদ
পৃথিবীতে প্রচার করা হয় যে বৌদ্ধ ধর্ম সবচেয়ে শান্ত এবং অহিংস। কিন্তু ইতিহাস ও বর্তমান বাস্তবতার দিকে তাকালে দেখা যায়, তারাও তাদের জাতিগত ও ধর্মীয় জাতীয়তাবাদের জায়গায় চরম আপসহীন ও নিষ্ঠুর। যেমন:
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যা
আশিন উইরাথু Ashin Wirathu
শ্রীলঙ্কার 'বদু বালা সেনা' BBS
ইত্যাদি ঘটনা প্রমাণ করে যে, যখনই তাদের নিজস্ব সাংস্কৃতিক ও ধর্মীয় আধিপত্যের ওপর আঘাত বা ভীতি তৈরি হয়, তখন তাদের কথিত "অহিংসা পরম ধর্ম" নীতি হাওয়া হয়ে যায়।
🧱 ইসলামের ভেতরের বাতিল ফেরকা
অথচ আমাদেরই কিছু আবেগী ভাইদের অবস্থা দেখেন:
📸 সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া বাস্তব উদাহরণ
🚨 যুবসমাজের দুই ভুল
এভাবে ইসলামের বাহ্যিক এবং অভ্যন্তরীণ শত্রুরা সবাই তাদের আদর্শিক জায়গাটা সেট করে ফেলেছে। কিন্তু মুসলিম উম্মাহর মাঝে এখন সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে আমাদেরই তরুণ ও যুবক সমাজ।
✅ তাহলে করণীয় কী?
এই পর্যন্ত আমরা তাত্ত্বিকভাবে বুঝলাম যে বাতিলকে অপছন্দ বা বর্জন করতে হবে। কিন্তু কার বিরুদ্ধে আমাদের এই অবস্থান হবে, আমাদের প্রকৃত আদর্শিক শত্রু কারা? এসব আমরা জানবো কীভাবে?
বিশুদ্ধ আক্বীদাহর জ্ঞান। ঠিক এই কারণেই আমাদের সবার আগে বিশুদ্ধ আক্বীদাহ-এর জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয়ে আমার একটি বই "ডিভাইন ইন্ডিকেটর" পড়তে পারেন।
"ঘৃণার পদ্ধতি"। আর ২য় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, "ঘৃণার পদ্ধতি"। হ্যাঁ, শত্রু বা বাতিলকে চেনার পর তাদের প্রতি কেমন আচরণ করবেন, সেটাও নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। আর এজন্যে জানতে হবে দাওয়াহ-এর পদ্ধতি, অর্থাৎ ‘আমর বিল মা’রুফ ওয়া নাহি আনিল মুনকার’ (সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ)-এর শরিয়তসম্মত কাঠামোর মাধ্যমে।
উগ্রপন্থা থেকে সাবধান। তাই এই বিষয়গুলো আলাদাভাবে লিখে এই পোস্টের সম্পৃক্ত পোস্টে যুক্ত করে দিব ইনশাআল্লাহ।