Aqidah.Top
সব পোস্ট

Aqidah.Tophttps://aqidah.top/post/golam-maula-roni-o-kalandar-baba-jahangir-sureshwari

আক্বীদাহ৬ মিনিটে পড়া

গোলাম মাওলা রনি ও কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী: প্রগতিশীলতা আর ভণ্ড সুফিবাদের একই সুতো

এই লেখার সূচিপত্র (৯টি অংশ)
  1. 📸 একটা ছবি থেকে নিশ্চিত হওয়া
  2. 🎙️ রনির পাঁচ বক্তব্য
  3. 🧭 প্রগতিশীল আর উদারপন্থী চিন্তা
  4. 🧥 সুফিবাদের লেবাসে ভণ্ডামি
  5. ⚠️ ইমরুল কায়েস নিয়ে বানানো কথা
  6. 📖 নাস্তিকদের পুরনো অপবাদের জবাব
  7. 🧵 একই সুতোয় গাঁথা
  8. 🚧 ভেতরের শত্রু বেশি ক্ষতিকর
  9. 🧠 যা মনে রাখবেন

গোলাম মাওলা রনি আর কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর একসাথে তোলা ছবি

প্রগতিশীলতার লেবাসধারী রাজনৈতিক নেতা আর মারেফাতের লেবাসধারী ভণ্ড সুফিরা আসলে একই সুতোয় গাঁথা; দুজনই ইসলামকে তার মূল রূপ থেকে বিচ্যুত করতে চায়।

📸 একটা ছবি থেকে নিশ্চিত হওয়া

মাসখানেক আগে গোলাম মাওলা রনির সাথে কালান্দার বাবা জাহাঙ্গীরের একটা ছবি দেখেছিলাম। তখন ভাবছিলাম আসলেই কি সত্যি কিনা। কারণ বাংলাদেশে বহু পীর-ফকিরি দরবার আছে, এদের মধ্যে সবচাইতে ভণ্ড হচ্ছে এই বাবা জাহাঙ্গীরেরটা।

কিন্তু আজকে Kaler Kantho চ্যানেলে এই রনির কথাবার্তা শোনার পরে বিষয়টা নিশ্চিত হলাম।

কালের কণ্ঠ চ্যানেলের আলোচনায় গোলাম মাওলা রনি

🎙️ রনির পাঁচ বক্তব্য

আসুন রনির কিছু বক্তব্য তুলে ধরি:

  1. জিকির বনাম রবীন্দ্রনাথ

    সে আল্লাহর জিকির "সুবহানা রাব্বিয়াল আলা" বাক্যটি ১০ বার পড়ার সাথে রবীন্দ্রনাথের একটা লাইন, "তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা", এর সাথে তুলনা করে বলছে, দেখুন কোনটা আপনাকে বেশি সাড়া দেয় (নাউযুবিল্লাহ)। এবং সে তার নিজের কথাটাকে জাস্টিফাই করার জন্য বলছে, এটা তো আল্লাহই শিখিয়ে দিয়েছে রবীন্দ্রনাথকে!

  2. ধর্ম মানে মেডিটেশন

    ধর্ম ব্যক্তিগত এবং প্র্যাকটিসের বিষয়। এবং সে এই প্র্যাকটিসকে বলছে মেডিটেশন। আর প্র্যাকটিস করতে করতে আপনি যদি ধর্মের ক্রিম বের করতে না পারেন, তাহলে ধর্মের কথা বললে বলাৎকার করতে ইচ্ছা করবে। ধর্মের যে হাল, তা গত কয়েক বছরে প্রকাশ হয়ে গেছে। ধর্ম নিয়ে কোনো ইতিবাচক কথা বললে এখন বেইজ্জতি হতে হবে।

  3. ইমরুল কায়েসের কবিতা

    আজ থেকে ১৫শ বছর আগে ইমরুল কায়েস কবিতা লিখতো, আর সেই কবিতা নাকি রাসুলুল্লাহ (সা.) পড়তেন, অথচ ইমরুল কায়েস ছিলো একটা প্লেবয়। তাহলে ইমরুল কায়েসকে জুতা মারলে কাকে জুতা মারা হলো?

  4. ইবাদতের চেয়ে গান

    রজনীকান্তের একটা গান, "তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে", এটি একবার শুনেন, এরপর আপনি যতই ইবাদত করেন আপনি দেখবেন আপনার মন ফ্রেশ হয়ে গেছে।

  5. সাহিত্যই নাকি ধর্ম শিখিয়েছে

    কবি-সাহিত্যিকেরা নাকি মানুষকে অসভ্য-উলঙ্গ থেকে পোশাক পরিয়েছে। সাহিত্যই নাকি মানুষদেরকে ধর্ম, রব, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইত্যাদি শিখিয়েছে। তাই এরা পৃথিবীর সম্পদ।

🎥 পুরো আলোচনা ইউটিউবে এই টাইটেলে সার্চ দিলে পেয়ে যাবেন: "পরিবর্তনের পথে রাজনীতি, নাকি নতুন সংকটের মুখে দেশ? | Golam Maula Rony | Shamsuzzaman Dudu"।

🧭 প্রগতিশীল আর উদারপন্থী চিন্তা

এবার আসি মূল আলোচনায়। দেখুন, গোলাম মাওলা রনি সহ বাংলাদেশের অধিকাংশ বড় বড় নেতারা "প্রগতিশীল" (Progressive) এবং "উদারপন্থী" (Liberal) চিন্তাধারা বা দৃষ্টিভঙ্গি লালন করে। যাদের কাছে ধর্মীয় আদর্শ বলতে প্রাচীন বা গোঁড়া চিন্তাভাবনার বাইরে গিয়ে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতা, ব্যক্তি স্বাধীনতা এবং ইতিবাচক পরিবর্তনকে সমর্থন করা।

আর এজন্যই এরা নিজেকে মুসলিম পরিচয় দিবে, কিন্তু আবার কবিতা, সাহিত্য, গান-বাজনা সব হালাল করবে।

🧥 সুফিবাদের লেবাসে ভণ্ডামি

যাইহোক, রনি কী মনে করলো না করলো সেটা এখানে মূল বিষয় না, বরং আমি এখানে তুলে ধরব রনি যে আদর্শকে ইসলামের নামে গ্রহণ করেছে।

⚠️ ইমরুল কায়েস নিয়ে বানানো কথা

রবীন্দ্রনাথ ঠাকুরকে জাস্টিফাই করার জন্য রনি রাসুল (সা.)-এর নামে ডাহা মিথ্যা কথা জুড়ে দিলো। হাদিসের বিভিন্ন কিতাবে (যেমন: মুসনাদে আহমাদ, শুআবুল ইমান) বর্ণিত হয়েছে:

📜 হাদিস

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

"ইমরুল কাইস দুনিয়াতে কবিদের নেতা এবং কিয়ামতের দিন সে জাহান্নামের দিকে কবিদের পতাকাবাহী (নেতা) হবে।"
মুসনাদে আহমাদ: ৭১২৭

অথচ রনি বললো কী? ইমরুল কায়েসের কবিতা নাকি রাসুলুল্লাহ (সা.) পড়তেন (নাউযুবিল্লাহ)।

ইমরুল কায়েসের কবিতা নিয়ে গোলাম মাওলা রনির বক্তব্যের দৃশ্য

📖 নাস্তিকদের পুরনো অপবাদের জবাব

এই ধরনের মুনাফিকি বক্তব্যের পেছনে আসলে নাস্তিক ও ইসলামবিদ্বেষীদের একটি গভীর প্রোপাগান্ডা কাজ করে। যেহেতু প্রাসঙ্গিক, তাই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি।

অথচ, এই মিথ্যা অপবাদের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন 👇

📖 আল-কুরআন
"এর পূর্বে তুমি কোনো কিতাব পড়তে না এবং নিজ হাতে তা লিখতে না; যদি তা হতো, তবে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত।"
সূরা আল-আনকাবুত: ৪৮
📖 আল-কুরআন
"আমি তাকে (রাসুলকে) কবিতা শিক্ষা দেইনি এবং এটা তার জন্য শোভনীয়ও নয়। এটা তো কেবল এক উপদেশ এবং স্পষ্ট কুরআন।"
সূরা ইয়াসিন: ৬৯
📖 আল-কুরআন
"আর তিনি (রাসুল) নিজের ইচ্ছা থেকে কোনো কথা বলেন না। তা তো কেবল ওহী, যা তাঁর প্রতি অবতীর্ণ হয়।"
সূরা আন-নাজম: ৩-৪

🧵 একই সুতোয় গাঁথা

এই বাবা জাহাঙ্গীর সহ এ ধরনের সূফী গোষ্ঠীর আরো জঘন্য আক্বীদাহ রয়েছে। বিস্তারিত "ডিভাইন ইন্ডিকেটর" বইতে লিখেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে প্রসঙ্গ অনুযায়ী বিষয়গুলো আনার চেষ্টা করবো। কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং এদের প্রোপাগান্ডা চিনতে হবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এদের ফাঁদে না পড়ে যায়।

আমি প্রায় সময় বলি, আদর্শ কখনোই গোপন থাকে না, ব্যক্তির কথায় বা কাজে কোনোভাবে প্রকাশ পেয়েই যায়। আর একটি সমাজের সবচেয়ে বড় বিপর্যয় তখন ঘটে, যখন কোনো স্পষ্ট অন্যায় বা ধর্মীয় বিকৃতিকে মানুষ বারবার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়।

আর এই রনির মতো রাজনৈতিক ও সামাজিক পৃষ্ঠপোষকতার কারণেই দেওয়ানবাগী বা সুরেশ্বরীর মতো চরমপন্থী ভণ্ডরা সমাজে বুক ফুলিয়ে চলতে পেরেছে।

📜 হাদিস
"তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় বা অপছন্দনীয় কাজ হতে দেখে, তবে সে যেন তা নিজের হাত (শক্তি) দ্বারা পরিবর্তন করে। যদি সেই সামর্থ্য না থাকে, তবে মুখ দ্বারা (প্রতিবাদ করে)। আর যদি তাও না পারে, তবে যেন অন্তর দ্বারা তা ঘৃণা করে; আর এটি হলো ঈমানের সর্বনিম্ন স্তর।"
সহীহ মুসলিম

🚧 ভেতরের শত্রু বেশি ক্ষতিকর

আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইসলামের বাহ্যিক শত্রু থেকে অভ্যন্তরীণ শত্রু (মুনাফিকি) আরো বেশি ক্ষতিকর।

এদের মিষ্টি কথা ও বাহ্যিক লেবাসের আড়ালে লুকিয়ে থাকা কুফরি দর্শন ধরতে ধরতে সাধারণ মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা কাফেরদের চেয়েও মুনাফিকদের কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন:

📖 আল-কুরআন
"নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।"
সূরা আন-নিসা: ১৪৫

🧠 যা মনে রাখবেন

রনি ও ভণ্ড সুফিবাদ

  • 🎙️ রনির বক্তব্য
    • জিকির বনাম গান
    • ইমরুল কায়েস নিয়ে মিথ্যা
  • 🧥 ভণ্ড পীর
    • মারেফাতের তকমা
    • নাচ-গান, বেগানা নারী
  • 📖 কুরআনের জবাব
    • রাসুল কবিতা শেখেননি
    • যা বলেন সবই ওহী
  • 🛡️ আমাদের দায়িত্ব
    • নাহি আনিল মুনকার
    • ভেতরের শত্রু চেনা

📚 পরিভাষা

মারেফাত
সুফিদের দাবি করা "গোপন জ্ঞান"
সুফিবাদ
তাসাউফের নামে গড়ে ওঠা পীর-তরিকার ধারা
বেগানা নারী
যে নারীর সাথে পর্দা ফরজ
নাহি আনিল মুনকার
অন্যায়ের প্রতিরোধ
মুনাফিক
বাইরে মুসলিম, ভেতরে ইসলামের শত্রু
ওহী
আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসা বার্তা
ইমরুল কায়েস
জাহেলি যুগের আরব কবি

উৎস: https://aqidah.top/post/golam-maula-roni-o-kalandar-baba-jahangir-sureshwari
আরও লেখা পড়তে ও প্রশ্ন করতে: aqidah.top