ভারসাম্য মানে দুই পাশে সমান পাথর নয়; শরিয়ত যেখানে যতটুকু বলেছে, ঠিক ততটুকু।
🧭 মানহাজের দুই বৈশিষ্ট্য
মানহাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওয়াসাতিয়াত (الوسطية) এবং এ’তেদাল (الاعتدال)। এই দুই গুণের মাধ্যমে আহলুস সুন্নাহর মানহাজ সামগ্রিকভাবে প্রকাশ পায়, যেখানে দলীলভিত্তিক অনুসরণ, প্রজ্ঞা, ন্যায় ও ভারসাম্য একসাথে সমন্বিত থাকে।
⚖️ ওয়াসাতিয়াত
আল্লাহ তাআলা কুরআনে বলেন, "এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি।" (সূরা আল-বাকারা, ২:১৪৩)
"এবং আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা মানবজাতির জন্য সাক্ষী হতে পারো।"সূরা আল-বাকারা: ১৪৩
ওয়াসাতিয়াত আসলে শরীয়তের নির্দেশনার সাথে সম্পর্কিত। যা শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটিই মধ্যপন্থা। তাই যেখানে কঠোরতা প্রয়োজন, সেটিই মধ্যপন্থা, আবার যেখানে কোমলতা প্রয়োজন, সেটাও মধ্যপন্থা। কোনো বিষয়ে প্রয়োজনের অতিরিক্ত হওয়া (চরমতা) এবং প্রয়োজনের চেয়ে কম হওয়া (অবহেলা), উভয় ক্ষেত্রই সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। সঠিক পথ হচ্ছে বিষয়টির দুই চরম অবস্থার মধ্যবর্তী অংশ, অর্থাৎ মধ্যপন্থা।
সুতরাং একই ব্যক্তিত্বে আমরা কোমলতা ও দৃঢ়তার সমন্বয় দেখি। যা প্রকৃত ওয়াসাতিয়াত ও এ’তেদাল-এর বাস্তব উদাহরণ।
⏳ এ’তেদাল
ওয়াসাতিয়াত যেমন ব্যক্তির চিন্তা-চেতনা ও আচরণে সামগ্রিক ভারসাম্যের নির্দেশনা দেয়, তেমনি ই‘তিদাল হচ্ছে দায়িত্ব ও সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সেই ভারসাম্যের বাস্তব রূপ। একজন মুমিনের জীবনে আল্লাহপ্রদত্ত দায়িত্ব ও নিয়ামত সঠিকভাবে ব্যবহারের ক্ষেত্রেই ই‘তিদালের প্রকাশ ঘটে। এই দায়িত্ব ও সম্পদের মধ্যে চারটি মৌলিক উপাদান হচ্ছে সময়, সম্পদ, শ্রম ও মেধা।
- সময়কে এমনভাবে ভাগ করা যাতে ইবাদত, পরিবার ও কাজ; সবকিছুর হক আদায় হয়।
- সম্পদ ব্যয়ে অপচয় ও কৃপণতা; উভয় থেকে বাঁচা।
- শ্রম এমনভাবে ব্যয় করা যাতে অলসতা না আসে আবার নিজের সামর্থ্যও নষ্ট না হয়।
- একইভাবে মেধা ও জ্ঞানকে সঠিক, কল্যাণকর পথে ব্যবহার করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন:
"আর আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তা থেকে পরকালের গৃহ অন্বেষণ কর; এবং তোমার দুনিয়ার অংশ ভুলে যেয়ো না। আর ভালো কাজ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। নিশ্চয়ই, আল্লাহ বিপর্যয়কারীদের পছন্দ করেন না।"সূরা আল-কাসাস: ৭৭
এই আয়াতে ব্যক্তিগত জীবনে ই‘তিদালের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সম্পদ ব্যয় করার সময় অপচয় না করা, আবার এমন কৃপণও না হওয়া যে নিজের প্রয়োজন মেটাতে অক্ষম হয়ে যায়। আবার পরিবারের সকল সদস্যের অধিকার যথাযথভাবে পালন করা; স্ত্রী, সন্তান, বাবা-মায়ের অধিকার বজায় রাখা এবং নিজের কাজের ভারসাম্য বজায় রাখা।
⚠️ দুটির অভাব হলে
ওয়াসাতিয়াত এবং এ’তেদাল, দুটির অভাব হলে মানুষ চরমপন্থা (একপেশে মনোভাব) বা অবহেলার দিকে চলে যায়, যা একজন মুমিনের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ কারণেই সাহাবাদের জামাত বা সালাফে সালেহিনদের জীবনধারায় এ দুটি গুণ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
📜 রাসুল ﷺ-এর তাৎক্ষণিক সংশোধন
একটা বাস্তব উদাহরণ দেখুন:
একবার একজন সাহাবী রাসুলুল্লাহ ﷺ-এর কাছে বলেছিলেন: “ما شاء الله وشئت” (অর্থ: যা আল্লাহ চান এবং আপনি চান)। তখন রাসুলুল্লাহ ﷺ তাকে সংশোধন করে বললেন:
أجعلتني لله ندًّا؟ قل: ما شاء الله وحده
"তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানাচ্ছ? বরং বল, শুধুমাত্র আল্লাহ যা চান।"মুসনাদে আহমাদ: ১৮৩৯বুখারীর আদব: ৭৮৩সুনানে ইবনে মাজাহ: ২১১৭বাইহাক্বী: ৫৬০৩সিলসিলা সহীহাহ: ১৩৯
সুতরাং বোঝা গেল, রাসুল (সা.) কারো আক্বীদাহয় ত্রুটি দেখতে পেলে চুপ থাকতেন না। সাথে সাথে সংশোধন করে দিতেন। আশা করি বাস্তব কিছু উদাহরণ পেশ করার মাধ্যমে ওয়াসাতিয়াত এবং এ’তেদাল দুটি বোঝাতে পেরেছি। যে কোনো বিষয়ে নিজের বুঝকে একপাশে রেখে সালাফদের বুঝ অনুসরণ করলে এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করলে মানহাজ বিষয়টি আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ।
⭐ সহজ কথায় মধ্যমপন্থা
🏷️ "মডারেট মুসলিম": ভুল সংজ্ঞা
কিন্তু ওরিয়েন্টালিজম দ্বারা প্রভাবিত মডারেট মুসলিমরা দ্বীনের সকল বিষয়ে অর্ধেক মানে, বাকি অর্ধেক মানে না। যেমন বিগত কিছু পর্বে:
ইত্যাদি পর্বে স্পষ্ট দেখিয়েছি। মজার বিষয় হচ্ছে এই মডারেট মুসলিমরা নিজেদেরকে "মধ্যপন্থী মুসলিম" পরিচয় দেয়। উইকিপিডিয়াতে দেখবেন "Moderate Muslim"-এর বাংলা অনুবাদ করেছে "মধ্যপন্থী মুসলিম"। অর্থাৎ এরা ইসলামের "মধ্যমপন্থা"-এর সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে। আর এজন্যেই আমি এদেরকে "কালচারাল মুসলিম" বলি। কারণ "মডারেট মুসলিম" একটি ভুল সংজ্ঞা দ্বারা সংজ্ঞায়িত।
🧠 যা মনে রাখবেন
ইসলামে মধ্যমপন্থা
- ⚖️ ওয়াসাতিয়াত
- শরিয়ত যা বলে, তাই মধ্যপন্থা
- দৃঢ়তা আর কোমলতা দুটোই
- ⏳ এ’তেদাল
- সময়, সম্পদ, শ্রম, মেধা
- অপচয়ও নয়, কৃপণতাও নয়
- 📜 সুন্নাহর শিক্ষা
- আক্বীদাহর ভুলে সাথে সাথে সংশোধন
- সালাফদের বুঝ অনুসরণ
- 🏷️ ভুল সংজ্ঞা
- "মডারেট" মানে মধ্যপন্থী নয়
- "আহলে কুরআন" মানে হাদিস অস্বীকারকারী
📚 পরিভাষা
- মানহাজ
- দ্বীন বোঝা ও মানার পদ্ধতি
- ওয়াসাতিয়াত
- মধ্যপন্থা, শরিয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ পথ
- এ’তেদাল
- ভারসাম্য, মিতব্যয়িতা
- সালাফে সালেহিন
- সাহাবা ও প্রথম যুগের নেককার পূর্বসূরি
- ওরিয়েন্টালিজম
- পশ্চিমা চোখে প্রাচ্য ও ইসলামকে ব্যাখ্যা করার ধারা
- কালচারাল মুসলিম
- দ্বীনের অর্ধেক মানে, অর্ধেক মানে না



